নিকটতম বিমানবন্দরগুলি হল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, অন্ডাল পশ্চিম বর্ধমান
রেলপথে
নিকটতম রেলস্টেশনটি বর্ধমান জংশন।
সড়ক পথে
কলকাতা-আগ্রার জাতীয় মহাসড়ক ১৯ (পুরাতন নম্বর এনএইচ 2),পুরানো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের একটি বড় অংশ জুড়ে এই জেলাটি অতিক্রম করে। জেলার মধ্য দিয়ে যাওয়া অন্যান্য মহাসড়কগুলি হ’ল : জাতীয় মহাসড়ক ১১৪, রাজ্য মহাসড়ক ৬, রাজ্য মহাসড়ক ৭, রাজ্য মহাসড়ক ১৩, রাজ্য মহাসড়ক ১৪ এবং রাজ্য মহাসড়ক ১৫। জেলার সমস্ত আকর্ষণীয় জায়গাগুলি রাস্তা দিয়ে খুব ভালভাবে সংযুক্ত।