জেলা সম্পর্কে

পূর্ব বর্ধমান জেলা, বর্ধমান বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা । ২৩০৫৩’ উঃ থেকে ২২০৫৬’ উঃ অক্ষাংশ এবং ৮৮০২৫’ পূঃ থেকে ৮৭০৫৬’ পূঃ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটির আয়তন ৫৪৩২.৬৯ বর্গ কিমি। এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ৪৮৩৫৫৩২ জন। বর্ধমান প্রধান শহর এবং প্রশাসনিক সদর দফতর । এটি দামোদর নদীর উত্তর তীরে অবস্থিত, ২৩০১৪’ উঃ অক্ষাংশ এবং ৮৭০৫১’ পূঃ দ্রাঘিমাংশে। স্থানীয় ভাষায় বর্ধমান নামটি সংস্কৃত বর্ধমান ( বর্ধ ক্রিয়াপদ) থেকে এসেছে । এর অর্থ “বর্ধনশীল বা সমৃদ্ধ”।