চুপি চর
বিভাগ
প্রাকৃতিক/মনোরম সৌন্দর্য
পূর্বস্থালি অক্সবো হ্রদ, চুপি চর কালনার পূর্বস্থলীর নিকটে একটি পাখিদের আবাস স্থান। অক্স বো লেক ৯ কিলোমিটার দীর্ঘ স্ফটিক পরিষ্কার এবং আশেপাশের ফলের বাগানগুলি স্থানীয় এবং পরিযায়ী ৭০ প্রজাতির বেশি পাখিদের আকর্ষণ করে।
কিভাবে পৌছব:
আকাশ পথে
নিকটতম বিমানবন্দরগুলি হল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, অন্ডাল পশ্চিম বর্ধমান
ট্রেনে
নিকটতম রেলস্টেশনটি বর্ধমান জংশন।
সড়ক পথে
কলকাতা-আগ্রার জাতীয় মহাসড়ক ১৯ (পুরাতন নম্বর এনএইচ 2),পুরানো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের একটি বড় অংশ জুড়ে এই জেলাটি অতিক্রম করে। জেলার মধ্য দিয়ে যাওয়া অন্যান্য মহাসড়কগুলি হ’ল : জাতীয় মহাসড়ক ১১৪, রাজ্য মহাসড়ক ৬, রাজ্য মহাসড়ক ৭, স্টেট মহাসড়ক ১৩, স্টেট মহাসড়ক ১৪ এবং স্টেট মহাসড়ক ১৫। জেলার সমস্ত আকর্ষণীয় জায়গাগুলি রাস্তা দিয়ে খুব ভালভাবে সংযুক্ত।